সুনামগঞ্জ-৫ আসনে সমস্যা সমাধানে ব্যতিক্রমী নির্বাচনী সভা জামায়াতের
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৭:২৫:১১ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের প্রতিটা অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের ব্যবস্থা করার মতো সংসদীয় আসনের সুবিধাবঞ্চিত এবং ভুক্তভোগীদের যাবতীয় সমস্যা সমাধানসহ ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে জনতার মুখোমুখি হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
রোববার উপজেলার নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নরসিংপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সরাসরি সাক্ষাৎকারভিত্তিক জনতার মুখোমুখি ব্যতিক্রমি এই অনুষ্ঠানে বিকাল ৪ টায় শুরু হয়ে চলে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াত নেতা আব্দুস সালাম আল মাদানী এমপি নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে এলাকার উন্নয়নে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন।
নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খলিলুর রহমান, সিলেট মহানগর জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আবু জাফর, সাবেক ছাত্রনেতা আলিমুর রহমান, নরসিংপুর ইউনিয়ন যুব ফোরাম সভাপতি আবিদ রনি, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নোয়ারাই ইউপি জামায়াতের আমীর হাফিজ কাওসার আহমেদ, ছাতক উপজেলা জামায়াত নেতা মাওলানা সিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রনেতা এখলাসুর রহমান আবিদ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, নরসিংপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি তেরাব আলী, মাওলানা আশিকুর রহমান, হাফিজ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান, নুরুল হক ও আবু সালেহ মোহাম্মদ বোরহান। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন সিলেটের দিশারী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।





