গোলাপগঞ্জে বিএনপি নেতৃবৃন্দের সাথে এমরান চৌধুরীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৮:০৬:০১ অপরাহ্ন

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সোমবার অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক মুহি সুন্নাহ চৌধুরী নার্জিস, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও পৌর বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট জেলা বিএনপি উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি যুগ্ম-সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান মুজিব, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ আবু তাহের, জেলা বিএনপির নেতা সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহেল আহমদ চেয়ারম্যান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জামিল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জামাল আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খাঁন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবর আহমদ, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক বাবলু মিয়া, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম-আহবায়ক ফয়সল আহমদ, বিএনপি নেতা নুরুল আমিন, আব্দুর রহিম মেম্বার এবং বাচ্চু আহমদ মেম্বার প্রমুখ। বিজ্ঞপ্তি





