জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৮:১০:৪৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে নিয়মিত মামলার আসামী হবিবপুর আশিঘর গ্রামের মৃত আবুর উল্লার ছেলে বারিক উল্লাহ (৭৫), তার ছেলে খালেদ আহমদ (৩৫) এবং অন্য মামলায় গ্রেফতারি পরোয়নাভূক্ত আসামী লোহারগাঁও গ্রামের মৃত ক্বারী তরিকুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (৩৭) ও শ্রীরামসি গ্রামের মৃত ছুরত আলীর ছেলে মানিক মিয়াকে (৫৬) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ২৩ নভেম্বর রোববার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।





