ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতিকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৮:১২:১৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। রোববার ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপ ও ভোলাগঞ্জ উদয়ন সংঘের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল।
কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল সালাম বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রকিব, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাহী সদস্য আখতারুজ্জামান নোমান, আহমদ শাহনেওয়াজ লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, বিএনপি নেতা তাজ উদ্দিন, সাইবুর রহমান, মুক্তিযোদ্ধা দলের ইউনিয়ন সভাপতি রতন মিয়া, সাবেক মেম্বার দুলা মিয়া, উপজলা যুবদলের সদস্য মানিক মিয়া প্রমুখ।





