‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৮:১৩:৩৩ অপরাহ্ন

লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট, দর্পণ টিভি ইউকে’র চেয়ারম্যান কবি মো. রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ প্রকাশন অনুষ্ঠানের আয়োজন করে জসিম বুক হাউজ সাহিত্য পরিষদ এবং সার্জন টিভি।
সমাজসেবী রফিকুল ইসলাম ফেনু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর। প্রধান বক্তার বক্তব্য রাখেন কলামিস্ট আফতাব চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. মো. দিদার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউজের প্রকাশক ও স্বত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন কবি মো. রহমত আলী। অনুষ্ঠানে ‘বিলাতের বৃষ্টি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
মোড়ক উন্মোচন শেষে হেপি জান্নাত এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, লেখক আবু সুফিয়ান চৌধুরী, লেখক রেজাউল করিম, কবি জুবের আহমদ সার্জন, বীর মুক্তিযোদ্ধা এ কে আজাদ খান, সমাজসেবক মাকসুদুর রহমান তালুকদার, গল্পকার মাহফুজ জোহা, লেখক জগলুল হক, গীতিকার কুবাদ বখত, নাট্যকার সুয়েজ হোসেন, গল্পকার মকসুদ আহমদ লাল, সাব্বির আহমদ অপু, অনামিকা দেব, আলামীন আহমদ, নুরুন্নেছা আহমদ, রাজিয়া আক্তার, ফরহান আহমদ, নাহিদ আহমদ, তফজ্জুল হক সুমন, এনাম রহমান, লেখক শামসুল হক শামসু, ব্যবসায়ী শাহজাহান চৌধুরী, মফজ্জুল খান, আবুল কাশেম, গবেষক আবু সালেহ আহমদ, কবি রোকসানা বেগম, শিক্ষক আখলাকুল আসপিয়া, সাংবাদিক শাহান উদ্দিন নাজু, কামাল খান, রুনা খান প্রমুখ। প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো. শফিকুর রহমান। বিজ্ঞপ্তি





