১৯ লাখ টাকার ভারতীয় চা-পাতাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৮:৫৫:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চাপাতাসহ এক চোরা কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এসএমপির শাহপরান (র.) থানাধিন মুরাদপুর বাজারে চেকপোস্ট পরিচালনা কালে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ বস্তায় মোট ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। এসব চা পাতার বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা। আটককৃতের নাম মো. জসিম উদ্দিন (৪২)। তিনি ভোলা জেলার লালমোহন থানার পূর্ব চর উম্মেদ গ্রামের মৃত মো. মোশাররফ হোসেনের পুত্র।
রোববার রাতে এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





