সিলেটে জামায়াতসহ ৮ দলের প্রেস ব্রিফিং আজ
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৪:০০:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আগামী ৬ ডিসেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জামায়াতসহ ৮ দলের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রেস ব্রিফিং আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ৮ দলের সিলেটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এতে যথাসময়ে সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছেন ৮ দলের পক্ষে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।





