বিয়ানীবাজারে র্যাবের পরিত্যক্ত এয়ারগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৯:০৭:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিয়ানীবাজার থানার আলীনগরস্থ একটি বাগানের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যালোচনায় জানা যায় এটি বিদেশী এয়ারগান। বর্তমানে এটি সচল রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার এয়ারগানটি বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত চলমান রয়েছে।





