সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা আহবান
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৯:২৭:২০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ফুল কোর্ট সভা আহ্বান করা হয়েছে বৃহস্পতিবার। রোববার হাই কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় সুপ্রিম কোর্টর উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
ফুল কোর্ট সভায় বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও আলোচনা হয় ফুল কোর্ট সভায়। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করেন।





