পাড়া-মহল্লার বিচার কাজ মুরব্বিদের হাতেই ফিরিয়ে দেয়া হবে : মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৬:০৪:১৩ অপরাহ্ন
সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে পাড়া-মহল্লার বিচার কাজ মুরব্বিদের হাতেই ফিরিয়ে দেয়া হবে। মুরব্বিরাই বিচারকাজ করবেন। মুরব্বিদের সম্মান করতে হবে, ছোটদের আদর-স্নেহ করতে হবে। এটাই ছিল সিলেটের একসময়ের ঐতিহ্য। ইনশাআল্লাহ, বিজয়ী হলে সিলেটের এই অতীত-ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
মঙ্গল ও সোমবার বিভিন্ন সমাবেশ ও গণসংযোগকালে এমন অভিব্যক্তি ব্যক্ত করেন তিনি।
সোমবার নগরীর ১৮ নং ওয়ার্ডে রাত ১০টায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি নারীদের মতামত নেন, তাদের প্রশ্নের উত্তর দেন। নির্বাচিত হলে সিলেটজুড়ে নারী-উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তাদের সামনে।
সাবেক কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বলের উদ্যোগে আয়োজিত এ নারী সমাবেশে সভাপতিত্ব করেন আগপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি নুরুল ওয়াহিদ তুরণ। মিজানুর রহমান মিজানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, রফি আহমদ নোমান, মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মুহিয়ুল ইসলাম চৌধুরী মনসুর, গোলাম জাকির চৌধুরী, সামিউর রহমান শমির ও শিমুল চক্রবর্তী প্রমুখ।
এছাড়া সোমবার সন্ধ্যায় খাদিমপাড়ার চকগ্রামে নারী সমাবেশে ও রাত ৮টায় ৪নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খন্দকার মুক্তাদির। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ।
এদিকে, মঙ্গলবার সকালে সিলেট মহানগরের বালুচরের নয়াবাজারে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জোন-৫ এর প্রধান সমন্বয়ক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির উপদেষ্টা কাজী মহিবুর রহমান, আব্দুর রহিম, ইসলাম উদ্দিন, বিএনপি নেতা মুজিবুর রহমান, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খবির আহমদ নুনু, বিশিষ্ট মুরুব্বি খসরু মিয়া ও আব্দুল বাসিত প্রমুখ। বিজ্ঞপ্তি





