শাবিতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৭:০৮:৩৪ অপরাহ্ন
শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। স্টুডেন্ট রাইটস ফোরাম এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা ৯ ও ১০ নভেম্বর দুই দিন ধরে চলে। এতে বিশ্ববিদ্যালয়ের সাতশোর বেশি শিক্ষার্থী অংশ নেয়।
মঙ্গলবার বিকাল ৪টায় উপাচার্য ড. এ. এম. সরোয়ারউদ্দিন চৌধুরীর সভাকক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম, প্রক্টর মো. মোখলেসুর রহমান, গণিত বিভাগের প্রফেসর মো. মতিয়ার রহমান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলফিকার ইসলাম, মো. মুস্তাকিন ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং প্রচার সম্পাদক মকবুল হোসেন। মোট ২২ জন শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়।





