বিয়ানীবাজারে ২ হাজার কেজি ভারতীয় সুপারি জব্দ
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৭:১৪:৫৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজারে ২ হাজার ৪০ কেজি ভারতীয় সুপারি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার-বিয়ানীবাজার বিজিবি ৫২ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার বিজিবির একটি বিশেষ টহল দল বিয়ানীবাজার উপজেলাধীন দুবাগ ইউনিয়নের শেওলা ব্রীজ নামক স্থানে টহল চলাকালীন মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৪০ কেজি ভারতীয় সুপারী জব্দ করে। যার বাজার মূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।





