খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৭:২৮:১৩ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত সিলেট মহানগর শাখার উদ্যোগে সোমবার দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস লালদীঘিরপাড়স্থ কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার এবং প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে দারসুল কোরআন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় শূরা সদস্য ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, সংগঠনের নিয়মিত কাজ বিষয়ক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কর্মীর বৈশিষ্ট গুণাবলি ও কাজ নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, প্রশিক্ষণের অন্যান্য কর্মসূচী মধ্যে ছিল সাধারণ প্রশ্নোউত্তর, মুহাসাব, মান্নোনয়ন, হেদায়েতী বক্তব্য ও দোয়া।
প্রশিক্ষণ মজলিসে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা। উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি শায়খ মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মুফতি মাওলানা আলী আহমদ, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, মাওলানা ডা. মোস্তাফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলান সৈয়দ শুয়াইব আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, অফিস সম্পাদক হাফিজ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সমাজকল্যাণ সম্পাদক ক্বারী মাওলানা আবুল হোসাইন, আব্বাস জালালী, মাওলানা জহুরুল হক, মোহাম্মদ সিকন্দর আলী, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা আবুল কালাম, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা কমর উদ্দিন জালালাবাদী প্রমুখ। বিজ্ঞপ্তি





