শান্তিগঞ্জে সুরমার ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৭:২৯:১৩ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :
শান্তিগঞ্জের সুরমা নদীর ভাঙ্গন কবলিত ঠাকুরভোগ গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
সোমবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের নদী ভাঙ্গন কবলিত গ্রামের শতাধিক নারী-পুরুষ, শিশু কিশোর এই কর্মসূচিতে অংশ নেয়।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা আকমল হুছাইন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত নেতা মাওলানা জাহাঙ্গীর খান, জুবেল মিয়া, ফিরুজ মিয়া, গণমাধ্যমকর্মী নাইম তালুকদার, জিল্লু মিয়া প্রমুখ।





