বিয়ানীবাজারে এবার গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৮:৩৭:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : একদিনের ব্যবধানে সিলেটের বিয়ানীবাজার থেকে গুলিসহ আরো ২টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯। পৃথক অভিযানে এসময় ১২৫টি এয়ারগানেরও গুলিও উদ্ধার করা হয়।
এর আগে রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিয়ানীবাজার থানার আলীনগরস্থ একটি বাগানের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছিল র্যাব-৯। একদিন পর আরো ২টি উদ্ধার এয়ারগান উদ্ধার হলো।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন ছোটদেশ গ্রামের আগর গাছ বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২৫টি গুলিসহ ১টি এয়ারগান এবং একই গ্রামের বাঁশ বাগানের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় আরও ১টি এয়ারগান উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। তিনি জানান, গুলিসহ উদ্ধারকৃত এয়ারগান দুটি বিয়ানীবাজার থানায় হস্থান্তর করা হয়েছে।





