সিলেটে বিএনপির আরো ৬ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৮:৪৬:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো ৬৫ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এদের মধ্যে সিলেট বিভাগের ৬ নেতাকর্মী রয়েছেন।
তারা হলেন- সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মো. আব্দুর রকিব তুহিন, সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াছিনী ও যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী।





