নগরে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৮:৪৭:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীর মহাজনপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১২৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃতের নাম হুমায়ুন (২২)। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে। বর্তমানে তিনি ফেঞ্চুগঞ্জ থানার মাইজগাঁও রেলস্টেশনের বিপরীতে ফজলুল হকের কলোনিতে বসবাস করছিলেন।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ইয়াবাসহ আটক যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।





