নগরীর চিহ্নিত ৫ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৮:৫৪:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর সোবহানীঘাট ও বন্দরবাজারে অভিযান চালিয়ে ৫ চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ও রোববার কোতোয়ালি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এরমধ্যে সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে রোববার অভিযান চালিয়ে সুমন মিয়া সাদ্দাম (২৫), আব্দুল হাকিম (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
এদিকে, সোমবার বন্দরবাজার কালেক্টর মসজিদের সামনে থেকে সুফিয়ান আলী (২৭), মোহাম্মদ খালেদ আহমেদ (২৮) ও মো: নুরুল ইসলাম আকাশ (২৪) কে গ্রেপ্তার করে পুলিশ। তারা সকলেই চিহ্নিত ছিনতাইকারী বলে জানা গেছে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





