কোম্পানীগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৬:৪৪:৫২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান মিয়া।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে অতিথিরা প্রদর্শনীতে আগত বিভিন্ন জাতের স্টল পরিদর্শন করেন।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাবিদ হাসনাইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম সরকার, কোম্পানীগঞ্জ ডেইরি এসোসিয়েশন এর সভাপতি আকদ্দস আলী।
এফএএআই আল আমিনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার এএসআই আবুল কালাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন সাংবাদিক মইন উদ্দিন মিলন প্রমুখ।





