সিলেট-৬ আসনের সমৃদ্ধির জন্য ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন: এমরান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৭:১৭:৫৯ অপরাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজার ও গোলাপঞ্জ উপজেলার সমৃদ্ধির জন্য আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন। বুধবার বিকাল ৩টায় বিয়ানীবাজার উপজেলা যুবদলের উদ্যোগে পৌরসদরে আয়োজিত প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমরান চৌধুরী আরও বলেন, এই বিয়ানীবাজারে ২০০৪ ও ২০০৫ সালে তারেক রহমান এসেছিলেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আবারও বিয়ানীবাজারে আসবেন এবং নিজে এ উপজেলার উন্নয়নে বিভিন্ন ঘোষণা দিবেন। গত ১৫ বছর বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে উন্নয়নের যে স্থবিরতা দেখা গিয়েছে, আপনাদের রায়ে বিজয়ী হয়ে আগামী দিনে সেটির অবসান ঘটাবো। এ জন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমে পড়তে হবে।
বক্তৃতাকালে অ্যাডভোকেট এমরান চৌধুরী চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানে সিলেট মহানগরে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটি এম তুরাব ও উপজেলার জুলাই-শহিদসহ বিয়ানীবাজারের প্রয়াত গুণীজনদের স্মরণ করেন।
বিয়ানীবাজারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, যুগ্ম-আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ, জুবের আহমদ, নুরুল কিবরিয়া, বাবর আহমদ চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী, সুয়েল আহমদ, আব্দুল গনি, জাকারিয়া আহমদ, এনাম উদ্দিন দিলাল, এম. এ হাসনাত জামিল, মো. রিপন ও নুরুল আমিন এবং সদস্য আজিজুর রহমান শাহীন, মাহমুদুর রহমান, জয়নাল আবেদীন, বিলাল উদ্দিন, মোর্শেদুর রহমান পলু, জাবের আহমদ, সাইফ আহমদ, আব্দুস শুকুর রিমন, আবু সাইদ ও সারোয়ার খান।
এছাড়াও প্রচার মিছিল এবং পথসভায় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





