জৈন্তায় বারি কফির উপর প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৮:০১:১৯ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট অঞ্চলে বারি কফি-১ ফসলের আধুনিক চাষাবাদের কলাকৌশল শীর্ষক স্থানীয় কৃষকদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাইট্রাস গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জৈন্তাপুর সিলেট’র আয়োজনে ও কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (বারি অংগ) এর অর্থায়নে সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএআরই জয়দেবপুর গাজীপুর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর পরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান।
জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এইচ এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণকাীরদের কফি চাষের উপর বিভিন্ন কলাকৌশল ও উন্নত জাত চাষাবাদের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জয়দেবপুরের প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমরান খান চৌধুরী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার।





