সিলেট বিভাগের ৪ জেলায় নতুন এসপি হলেন যারা
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৮:৪৩:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে সিলেটের পুলিশ সুপার, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জ পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মোহাম্মদ জাকির হোসেনকে সুনামগঞ্জের পুলিশ সুপার ও নীলফামারির পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার পুলিশ সুপার পদে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে খুলনায় বদলী করা হয়েছে। এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়।





