খালেদা জিয়ার সুস্থতা কামনায় আরিফুল হকের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৬:২৮:১১ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ এশা নগরীর কুমারপাড়াস্থ কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দেশবাসীসহ নগরবাসীর কাছে দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রেদওয়ান আহমাদ।
এতে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, উপদেষ্টা এডভোকেট কামাল আহমদ, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী শামীম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান, তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহি কমিটির যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা তাঁতীদলের সদস্যসচিব আলতাফ হোসেন বিলাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি শাহেদ আহমদ চমন, সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা মন্তাজ হোসেন মুন্না, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ খান, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল প্রমুখ। বিজ্ঞপ্তি





