কানাইঘাটে জালালাবাদ মডেল একাডেমির অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৭:২৮:৩৩ অপরাহ্ন

কানাইঘাটের ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের জালালাবাদ মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
একাডেমির পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আশিক উদ্দিন খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক কমরুল হাসান সালমান। বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মানিককোনা স্কুল এন্ড কলেজের প্রভাষক লুৎফুর রহমান, কাপ্তানপুর ইবতেদায়ী মাদরাসার সিনিয়র শিক্ষক আব্দুশ শহিদ, একাডেমির পরিচালক প্রবাসী আওলাদ হোসেন, শিক্ষক আজাদ হোসেন তারেক ও জামিল হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি





