সালমান শাহ’র হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মশাল বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৭:২৯:৫৮ অপরাহ্ন

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভক্তদের মশাল বিক্ষোভ সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে।
সালমান শাহ স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মাতা শাহরুখ বিপ্লবের ব্যবস্থাপনায়, সাধারণ সম্পাদক অভিনেতা শামস্ নির্ঝরের উপস্থাপনায় ও সাংগঠনিক সম্পাদক অভিনয়শিল্পী মো. কামালের পরিচালনায় বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা কেয়া আহমদ, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মো. নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এম এইচ হাফিজ, সুমন আহমেদ, রোজি বেগম, সুলতানা বেগম, ফৌজিয়া আক্তার, নিলা ইসলাম, লাহিন আহমদ, শাহ আলম ইসলাম, ইফতেহাজ আরাফাত সিয়াম, ফাতেমা জান্নাত সুইটি, তাছরিন আক্তার, জাবেদ আহমেদ, সুপ্তা দাস,শাকেরা আক্তার শাম্মী, শাকেরা আক্তার শাম্মী, সাদিকুন নেছা ফৌজিয়া ও কাওসার আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ২৯ বছর পরে আত্মহত্যার দায় থেকে মুক্ত হয়েছেন সালমান শাহ। তবে এখনো কিছু অনিশ্চয়তা রয়েই যাচ্ছে প্রকৃত বিচার। আসামীদের দেশত্যাগেরও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। কিন্তু আসামিরা দেশে থাকলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বিক্ষোভে আসামিদের দ্রুত গ্রেফতার করে সালমান শাহ হত্যার বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি





