শেখ কামাল পাশা প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৬:৫১:২৩ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছিতুল ইসলাম, সহকারী প্রধান পরীক্ষক ছিলেন ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আলা উদ্দিন আলাল, প্রধান হল সুপার ছিলেন জামালগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম রশিদ, পরীক্ষক তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক মালেক হোসেন, বালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জু রঞ্জন তালুকদার, মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকতাছিন বিল্লা। বিজ্ঞপ্তি





