মৌলভীবাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৬:৫২:৩৩ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআ’র নামাজের পর শহরের চৌমুহনাস্থ দেওয়ান আব্দুল বাছিত মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন বেগম খালেদার জন্য সকলের কাছে আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন।মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়ছল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আবুল কালাম বেলাল, মাহমুদুর রহমান, মুহিতুর রহমান হেলাল, আশারাফুজ্জামান খান নাহাজ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান ও যুগ্ম আহবায়ক মামুনুর রশীদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





