বিএনপি সরকার গঠন করলে কোয়ারি খুলে দেয়া হবে: আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৭:২৩:৫৮ অপরাহ্ন

সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, একটা অঞ্চল কতটা অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ গোয়াইনঘাট উপজেলা।
তিনি শুক্রবার গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুপারবাজারে মতবিনিময় সভায়, লামনী পশ্চিমপার রায়গড় বাংলাবাজারে পথসভায়, হাদারপার বাজারে গণসংযোগকালে এই অভিমত ব্যক্ত করেন।
আরিফুল হক চৌধুরী আরো বলেন, আমি গোয়াইনঘাটের রাস্তাঘাটের বেহাল দশা দেখে বিস্মিত। তবে আমি জানি কীভাবে উন্নয়ন করতে হয়। বিএনপি সরকার গঠন করলে এবং আমি যদি নির্বাচিত হই, পরিবেশ ও সরকারি নির্দেশনায় বজায় রেখে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের জন্য কোয়ারি খুলে দেয়া হবে। এলাকার প্রাকৃতিক সম্পদ উন্নয়নের কাজে লাগানোর চেষ্টা করবো। শিল্প, কলকারখানা, পর্যটন এলাকা গড়ে তুলতে পারলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে। ব্যবসা বাণিজ্যের প্রসার ও বেকারত্ব রোধ হবে।
গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এলাকার সবার কাছে দোয়া কামনা করেন। এর আগে আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের লামনী পশ্চিমপার রায়গড় জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় করেন। পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার ও ৬নং ওয়ার্ডের নুর ইসলাম।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুস শহীদ, উপজেলা বিএনপির সদস্য শাহবুদ্দিন শাবই মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি শাহ জামান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের আহবায়ক এডভোকেট লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান কামরুল, ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালিক, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাবের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





