মৌলভীবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৭:২৭:২০ অপরাহ্ন

সিলেটে বসবাসরত মৌলভীবাজার সমিতি সিলেট এর ব্যবস্থাপনায় মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক নন্দলাল শর্মার সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, শিক্ষা ট্রাস্টের সদস্য উপাচার্য্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, মুহিবুর রহমান, সমিতির উপদেষ্টা জামিল আহমদ চৌধুরী, এম এ গণি, এম এ মতিন, ডা. মামুন পারভেজ, মো. জসীম উদ্দিন, প্রফেসর ডা. হেলাল উদ্দিন, মো. রুস্তুম খান, সমিতির সহ সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সমিতির জয়েন্ট সেক্রেটারী মফিক মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রব জগলু, প্রচার সম্পাদক আবুল কাশেম, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, শিক্ষা সম্পাদক এম এ আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল, নির্বাহী সদস্য মোহাম্মদ হাবীব আল নূর, মো. আব্দুল ওয়াহিদ প্রমুখ।শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাইয়াজ মোহাম্মদ চৌধুরী, তাছমিয়া আহমেদ জোনাকি। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন এ কে এম ওয়াহিদুর রব জগলু।
বক্তারা বলেন, শিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ, যা কেবল সনদ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং চরিত্র গঠন, নৈতিকতা বিকাশ এবং সমাজকে আলোকিত করার শক্তি বহন করে। মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্ট যেভাবে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে স্বীকৃতি দিয়ে এগিয়ে যেতে উৎসাহ যোগাচ্ছে, তা দেশের জন্য এক অনুকরণীয় উদ্যোগ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি





