বেগম জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৭:৩২:১৯ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ’ ছাতক শহরের বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের দিক নির্দেশনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনেম মামনুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়জুল আহমদ পাবেল, বিএনপি নেতা ফখরুল আলম, যুবদল নেতা নোমান ইমদাদ কানন, আব্দুল্লা আল সনি, ইশতিয়াক আহমেদ ঝুমন, ছাত্রদলের ইমরান আহমেদ মাহিদ, শাওন আহমেদ মাহদি উল আলম, গোলাম রাব্বি চৌধুরী সিফাত, দরাক আহমদ, অহি আম্বিয়া, ইশতিয়াক আম্বিয়া রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।





