এমসি কলেজ ছাত্রদলের ত্রি-মাসিক মূল্যায়ন সভা
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৮:১৮:৩৩ অপরাহ্ন

নবগঠিত এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির ত্রি-মাসিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে কলেজের কলা ভবনের ১০১নং কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার অনিক, যুগ্ম সম্পাদক আল আমিন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম আলাল, যুগ্ম সম্পাদক আখতার উদ্দিন মিজান, সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান, সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সেলিম আহমদ সাগর, মহানগর ছাত্রদলের সদস্য মাহবুব হোসাইন জেলা ছাত্রদলের সাবেক সদস্য সুয়েব আহমদ সিমন।
সভায় কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি রাজিব হোসাইন, সহ সভাপতি হাবিবুর রহমান, আলী হোসাইন, হাবিবুর রহমান নাঈম, জাকির হোসাইন চৌধুরী, শাহানুর আহমদ, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ শাকেল, ইয়াছিন আরাফাত নিবিড়, শাকিল আহমদ আকিল ও সোহাগ আলম। বিজ্ঞপ্তি





