শাবিতে পাকিস্তান এডুকেশন এক্সপো কাল
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৮:৩৭:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ এর অংশ হিসেবে পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। ক্যাম্পাসে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই এক্সপো চলবে। পাকিস্তান হাইকমিশন, পাকিস্তান উচ্চ শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ এবং দেশটির ১৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ মেলায় উপস্থিত থেকে দেশটিতে উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত দিক নির্দেশনা দেবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেডিকেল সায়েন্সেস, এপ্লোইড সায়েন্সেস এন্ড টেকনোলিজ ও সোশ্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষায় ৫ শাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে ফুল ফান্ডেড স্কলারশিপ দেবে পাকিস্তান। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে এই স্কলারশিপ দেওয়া হবে।
পাকিস্তানে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীর মেলায় শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ উপস্থিত সময়ে ফ্রি নিবন্ধন করতে পারবেন। শাবিপ্রবিতে পাকিস্তান এডুকেশন এক্সপোতে সকাল ১০টায় প্রশাসন ভবন-১ এর ৪র্থ তলার সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান ও দপ্তরপ্রধান;ের সঙ্গে মতবিনিময় করবে পাকিস্তান হাইকমিশন, পাকিস্তান উচ্চ শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ ও ১৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এছাড়া ১৫টি বিশ্ববিদ্যালয়ের স্টল প্রদর্শনীতে সকল বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শাবিপ্রবি ছাড়াও পাকিস্তানে উচ্চ শিক্ষায় আগ্রহী সিলেটের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।





