মৌলভীবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ইশতিহার ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৬:০৬:২২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনে মৌলভীবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল পরিচিতি ও ইশতিহার ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের একটি অভিজাত হোটেল হলে ইশতেহার ঘোষণা করেন মৌলভীবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদের টিম লিডার সৈয়দ মহি উদ্দিন আহমেদ শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিডব্লিউএফ এর সিলেট জোন সভাপতি ড. নুরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি আলিমুল এহছান চৌধুরী, ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রশীদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান। বক্তব্য দেন মোস্তাক আহমদ চৌধুরী মম, সাংবাদিক এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব ও খালেদ চৌধুরী প্রমুখ।
প্যানেল পরিচিতি সভায় ইশতেহারে মৌলভীবাজার চেম্বার এর নানা সম্ভাবনার কথা তুলে ধরা হয়। আগামী ১১ ডিসেম্বর দুটি প্যানেলের অংশগ্রহণে মৌলভীবাজার চেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবে।





