১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের সভা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৭:২৯:১৩ অপরাহ্ন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেড বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত গোলচত্ত্বরে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি, ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউনের ঘোষণা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
এ কর্মসূচিগুলো বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার রাতে সিলেট নগরীর দরগা গেইটস্থ সোলেমান হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সভাপতি ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট এস এম আব্দুস সালামের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট মো. আলমগীর আলম এর উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট বিএম নাসির উদ্দিন, মোস্তফা জামান খান, মো. নজরুল ইসলাম, মো. আল আমিন, মো. সোলায়মান খান, ইসমাইল হোসেন, ওমর ফারুক, জহিরুল ইসলাম, ক্বারী সিদ্দিকুল আলম চৌধুরী, আল আমিন উজ্জল, আব্দুর রাজ্জাক রাজ, গোলাম রাব্বী, মাহবুবুল আলম সজল, আলমগীর হোসেন, এহসান উল্লাহ, এমরান আহমদ, মাহফুজুল আলম শান্ত, মো. ফারুক হোসেন, তাহের আহমদ, ইমাদ উদ্দীন মাহী, নাজমুল হাসান, নিপু, কলিম উল্লাহ, আব্দুল কাদির তালুকদার প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি সিদ্দিকুল আলম চৌধুরী। বিজ্ঞপ্তি





