বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৮:১১:৫৪ অপরাহ্ন

১:৪ হারে বেতন নির্ধারণ করে ৬ সদস্যের জন্য ৬ হাজার টাকা হারে সর্বনিম্ন ৩৬ হাজার টাকা মাসিক মূল বেতন নির্ধারণের দাবীসহ বিভিন্ন দাবীতে কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়ার পরিচালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মো. সালাহ উদ্দিন, মো. জামাল উদ্দিন, সোয়াব আলী, মো. আব্দুল জব্বার, মো. শামীম, মো. মুজিবুর রহমান খান পাঠান, মো. এনাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. জয়নাল আবেদীন, অলিউর রহমান, রেজাউল করিম, মো. আব্দুল কালাম, মো. নুরুল ইসলাম, খুরশেদ আলম, মো. মফিজুল ইসলাম, এ কে এম কামরুজ্জামান, দীলিপ কুমার দাস, সফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল আলী বাবলু, মো. সুহেল মিয়া, মিল্টন, শামীম, মো. রমজান, মো. লুৎফুর রহমান, প্রমথেশ দত্ত, ওয়েছ আহমদ চৌধুরী, হাছিব হোসেন, মো. আব্দুল বাছিত, আক্তার সিদ্দিকী বাবলু, সৈয়দ মুত্তকিম আলী, মো. সেলিম আহমদ, জিলাল, হুসাইন রশীদ চৌধুরী, মো. রেহান মিয়া, মো. দেলওয়ার হোসেন, নাদিরা সুলতানা, আব্দুল লতিব খান, ফখর উদ্দিন আহমদ চৌধুরী, মো. আলফাজ হোসেন ও মো. সোরমান আলী প্রমুখ।
সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ উপস্থাপিত কয়েকটি দাবী তুলে ধরেন। দাবীগুলো হলো- আগামী ডিসেম্বর ২০২৫ এর মধ্যে প্রজ্ঞাপন জারী এবং ১ জানুয়ারী ২০২৬ হতে তা বাস্তবায়ন করতে হবে। টাইম স্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ আর্থিক ও পদবী বৈষম্য দূরীকরণে সচিবালয়ের ন্যায় পদপদবীসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নকল্পে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। আউটসোর্সিং, গ্রামপুলিশ, ওয়ার্ক চার্জ, কন্টিনজেন্ট পেইড, দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগকৃত প্রকল্প ভিত্তিতে উন্নয়ন খাতে দাস প্রথায় নিয়োগকৃত সকল কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। বক্তারা বলেন, অবিলম্বে উল্লেখিত দাবি না মানা হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। বিজ্ঞপ্তি





