গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সুধীজনদের সাথে জমিয়ত প্রার্থীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৮:১৯:৫৮ অপরাহ্ন

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সুযোগ পেলে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে দুর্নীতিমুক্ত, আধুনিক ও উন্নয়নশীল গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপহার দেবো।
তিনি শুক্রবার বাদ এশা সিলেট শহরের বন্দরবাজারস্থ একটি হোটেলের কনফারেন্স হলে সিলেটে অবস্থানরত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
মাওলানা নেজাম উদ্দীন এর সভাপতিত্বে মাওলানা লূৎফুর রহমান ও মাওলানা এমাদ উদ্দীন সালিম এর যৌথ উদ্যোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণ এর সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া, সাধারণ সম্পাদক আলী আহমদ, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক ক্বাসিমী।
সভায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, আলেম-উলামা ও সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সবাই হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং তার বিজয়ের জন্য দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি





