ওসমানী মেডিকেল থেকে নারী চিকিৎসক নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৮:৩০:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে এক চিকিৎসক রহস্যজকভাবে নিখোঁজ হয়েছেন। তার নাম ডা. তাহমিনা আক্তার লাভলী (৬৬)। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর থেকে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ লাভলী চাঁদপুর জেলার চাঁদপুর থানাধীন চান্দ্রা এলাকার ডা. তাশরিফের স্ত্রী। নিখোঁজের ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছে পরিবার। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চিকিৎসক তাহমিনা আক্তার নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। কীভাবে তিনি নিখোঁজ হলেন তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। কেউ ওই চিকিৎসকের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্যও অনুরোধ করেছেন তিনি।





