গোটাটিকরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৮:৩৪:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকা থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে মোগলাবাজার থানাধীন গোটাটিকর পূর্বপাড়ার নিজ বাড়ী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃতের নাম মো. তাহির আলী (৮০)। তিনি ঐ এলাকার মৃত আনফর আলীর ছেলে।
পুলিশ জানায়, নগীর ২৭নং ওয়ার্ডের গোটাটিকর পূর্বপাড়াস্থ নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে তাহির আলীর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শনিবার বেলা ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।
শনিবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।





