খালেদা জিয়ার অসুস্থতায় পুরো বাংলাদেশ ব্যথাতুর : এমরান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৬:০০:৫৯ অপরাহ্ন

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে দ্বিতীয় অদম্য যে নেতাকে পেয়েছে বাংলাদেশ- তিনি হলেন বেগম খালেদা জিয়া। আপসহীন এই নেত্রীর জন্য আজ কাঁদছে পুরো দেশ। তাঁর অসুস্থতায় পুরো দেশের মানুষ ব্যথাতুর।
শনিবার রাত ও রোববার দিনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে অনুষ্ঠিত বিভিন্ন উঠানবৈঠক ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি আরও বলেন, কারো পালিয়ে যাওয়াতে দেশের মানুষ মিষ্টি বিতরণ করেন, আর কারো অসুস্থতায় প্রার্থনা করেন দেশের সব দল-মতের মানুষ। এটাই বাংলাদেশের এক অনন্য ও অনবদ্য ইতিহাস। সেই ইতিহাসের মর্যাদা রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষকে আগামী নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিজয়ী করুন। কথা দিচ্ছি, আমি আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার দিবো।
শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজারের মাথিউরায় সিলেট জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাকের মাহমুদের বাড়িতে উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু সাঈদ, অর্থ সম্পাদক অ্যাড. মোস্তাক আহমদ, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর, মাথিউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাষ, উপজেলা জাসাসের আহবায়ক মুজিবুল ইসলাম, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাসানুল হক, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া রহমান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন লিমন ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, শনিবার রাত ৯টায় গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভাদেশ্বর পূর্ববাজারে ধানের শীষের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভাদেশ্বর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি এহতেশাম আবেদীন ফরহাদ। বিজ্ঞপ্তি





