গোলাপগঞ্জে ৩১দফা নিয়ে উঠোন বৈঠক
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৭:০৬:৫৬ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের ইতিহাসে শ্রমজীবী মানুষ বিদেশ পাঠানো, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেভাবে এদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য বদলাতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ঠিক সেভাবে স্বাস্থ্যখাতে যুগান্তকারী উদ্যোগ নেওয়া হবে। গরিব মানুষ শান্তিতে থাকবে। চিকিৎসা সেবার গ্যাঁড়াকল থেকে নিজে বাঁচবে, পরিবার পরিজনকে বাঁচাবে।
তিনি শনিবার রাতে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের লালনগর গ্রামে আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া, ধানের শীষের প্রচারনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা নিয়ে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
লালনগর গ্রামের আলালের বাড়িতে অনুষ্ঠিত উঠোন বৈঠক সভাপতিত্ব করেন আজির উদ্দিন। শহিদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন এনামুল হক, সোলেমান বলী, সায়েল আহমদ, এমরান আহমদ, হানিফ আহমদ ও আলাল আহমদ। বিজ্ঞপ্তি





