শাবির বিবিএ অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৭:২৭:৫৭ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের (বিবিএ) অ্যালামনাই এসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (অ্যাবা) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী, সাধারণ সম্পাদক হিসেবে এরশাদুল হক এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার (২৮শে নভেম্বর) শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অ্যালামনাই এসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (অ্যাবা) সাস্ট-এর বার্ষিক সাধারণ সভা ও পূনর্মিলনী অনুষ্ঠানে ২০২৬-২০২৭ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এসোসিয়েশনের বিদায়ী সভাপতি মো. মাহফুজুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মো.শহিদুল হক। নতুন এই নেতৃত্ব এসোসিয়েশনকে সকলের সহযোগিতায় আগামী দুই বছরে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।





