দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৮:১৮:৫৮ অপরাহ্ন

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত করার লক্ষ্যে উচ্চ পর্যায়ে সর্বগ্রাসি দুর্নীতির বিরুদ্ধে গণসংগ্রামের বিকল্প নেই। মোটকথা দেশ রক্ষার আন্দোলন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের আন্দোলন। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের জরুরী সভায় গণসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি যুবনেতা নিয়াজ কুদ্দুস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ফোরামের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি তাজউদ্দিন, সাধারণ সম্পাদক তামিম রহমান চৌধুরী, রিখন তালুকদার লিখন, যুগ্ম সম্পাদক কাওসার বক্ত রাসেল, জুয়েল আহমেদ নিপু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক কামাল আহমেদ। বিজ্ঞপ্তি





