গোয়াইনঘাটে পিঠামেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৬:২১:২৫ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পিঠামেলার উদ্বোধন করেন ইউএনও রতন কুমার অধিকারী। এসময় ইউএনও এর সহধর্মিনী, সহকারী কমিশনার ভূমি, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ২৫ প্রকারের বাহারী পিঠার আয়োজন ছিল। পরে প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।





