জগন্নাথপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৬:২৪:৩৭ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ২টায় যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমদের আয়োজনে তার বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশবাসীর নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবু আইয়ুব আনসারী ও মাওলানা আলীম উদ্দিন।
এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, শামসুল হক সমসু, তকবুর মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কামরুজ্জামান, মিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আখলুল করিম, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ, যুগ্ম আহবায়ক শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশীদ, সদস্যসচিব নাসিম আহমদ রুহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্যসচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, যুগ্ম আহবায়ক ইকবাল হোসাইনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





