জৈন্তায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৬:৫৮:৩৬ অপরাহ্ন

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের উদ্যোগে সোমবার দারুল হাদিস মদীনাতুল উলুম খরিলহাট মাদ্রাসা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম, নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, কৃষকদলের সদস্য সচিব আল মামুন, সিলেট জেলা তাঁতীদলের সদস্য আলতাফ হোসেন বিলাল, ৪নং ইউনিয়ন দরবস্ত বিএনপির সভাপতি কুদরত উল্লাহ বান্ডারী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশীদ সরকার, ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব মেম্বার, জৈন্তাপুর উপজেলা যুবদল নেতা নুরুল হক, নাজিম উদ্দিন, শরিফ উদ্দিন, উপজেলা ছাত্রদলোর যুগ্ম আহবায় সুলেমান আহমদ, যুগ্ম আহবায়ক তোফায়েল, ৪নং দরবস্ত ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের আহবায়ক মঈন উদ্দিন, কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া, শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মঙ্গল, মুরব্বি আব্দুল মতিন বদর মেম্বার, আব্দুল হাফিজ, আসিদ উল্লাহ, শায়খুল হাদিস মাওলানা ওলিউর রহমান, মাওলানা শফিকুর রহমান, মুফতি আফতাব উদ্দিন, ছাত্রদল নেতা ফাহাদ, আলাই, সুফিয়ান, ইমন, ৩নং চারিকাটা ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব হাবিবুল্লাহ বুলবুল, মাহমুদ আলী।
এদিকে, আরিফুল হক চৌধুরীর উদ্যোগে রোববার নগরীর জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া, মিরবক্সটুলা মাদ্রাসায় ও দারুস সালামা খাসদবীর মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর পূর্বে কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি





