নগরে পৃথক অভিযানে ১৬ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৮:৩৫:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পৃথক অভিযানে ১৬ জুয়াড়িকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। রোববার রাতে পৃথক অভিযানে এয়ারপোর্ট থানাধিন বুরজান চা বাগান থেকে ১২ ও মোগলাবাজার থেকে ৪ জনকে আটক করা হয়।
এসএমপি সূত্র জানিয়েছে, রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান এলাকায় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ১২ জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- খাদিম চা বাগানের মৃত্তিঙ্গা এলাকার মন্টু আহমদের ছেলে মাসুক আহমদ (৩৫), মাঝ লাইন এলাকার মুকেশ চাষার ছেলে স্বন্দীপ চাষা (২৭), মৌলভীবাজার জেলার জুড়ি থানার সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকার কোকিল দেবনাথের ছেলে সুমন দেবনাথ (৩২), খাদিম চা বাগানের উত্তর লাইনের মৃত ফুল মিয়ার ছেলে ফরিদ আহমদ (১৫), বরইতলা এলাকার আব্দুর রহমানের ছেলে রহিম মিয়া (৪০), শাহপরাণ উপশহর এলাকার হানিফ মিয়ার ছেলে খোকন মিয়া (৩৫), শাহপরান (র.) থানার দাসপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ছেলে সেবুল আহমদ (৫৫), খাদিম চা বাগানের বরইতলা এলাকার তবদুল খাঁনের ছেলে নজরুল ইসলাম (৩২), শাহপরান (র.) থানার বাহুবল আবাসিক এলাকার আব্দুল খালিকের ছেলে রেদোয়ান আহমদ (৩০), গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ পালপাড়া এলাকার মৃত মোশাহিদ আলীর ছেলে রুনু আহমদ (৪০), শাহপরান (র.) থানার পশ্চিম বহর আল-বারাকা এলাকার শরীফ উদ্দিনের ছেলে মো. রাজু (৩৪) এবং একই এলাকার দিগন্ত আবাসিক এলাকার ইসলাম আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৫)।
এদিকে রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এসএমপির মোগলাবাজার থানাধিন পাঠানপাড়া এলাকার ফারিয়া স্টোর নামীয় দোকানের ভেতরে জুয়া খেলার সময় ৪ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের শাল্লা থানার দিরাই এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে রাসেল (৩৫), হবিগঞ্জের মাধবপুর থানার বামেশ্বর এলাকার মৃত আলী রেজার ছেলে মোঃ ফারুক মিয়া (৩৫), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে মোঃ মনির হোসেন (২৫) বর্তমানে কদমতলী তিন তলা মসজিদের নিকট লাল মিয়ার বাসার ভাড়াটিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার সাহজাদপুর এলাকার মিছির মিয়ার ছেলে আব্দুল করিম (৩০) বর্তমানে কদমতলী তিন তলা মসজিদের নিকট বারেকের বাসার ভাড়াটিয়া।
সোমবার (১ ডিসেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পৃথক অভিযানে ১৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





