খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে হাকিম চৌধুরীর দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৯:০০:৩৫ অপরাহ্ন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর উদ্যোগে গোয়াইনঘাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার ডি এন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। মাহফিলে গোয়াইনঘাট উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লী অংশ নেন।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জননেতা আবদুল হাকিম চৌধুরী বলেন, পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনা বারবার মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্যাতন করেছে। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন। দেশনেত্রীর জন্য গোটা বাংলাদেশের মানুষ আজ মোনাজাত করছে। আপনারা সবাই আমাদের নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করবেন- যেন তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন এবং বিএনপির সরকার গঠনে নেতৃত্ব দিতে পারেন।
মাহফিলে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি বশির আহমেদ, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক এম এ মতিন, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, সদস্য সৈয়দ হেলাল আহমেদ বাদশাহ, আমির উদ্দিন, বিএনপি নেতা মনোহর আলী, বিএনপি নেতা আলকাস মিয়া, যুবদল নেতা বিলাল উদ্দিন, হেলাল আহমেদ ও তেরা মিয়া প্রমুখ।বিজ্ঞপ্তি





