মৌলভীবাজারে তারুণ্যের উৎসব শীর্ষক সেমিনার
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৬:৫৫:৩৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দেশের তরুণদের আর্থিক সাক্ষরতা প্রদান প্রসঙ্গে (আর্থিক সাক্ষরতা কর্মসূচি) তারুণ্যের উৎসব-২০২৫ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ব্যাংকটির জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. আবু ইউসুফ মো. সেরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পার্থ প্রতিম চক্রবর্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের মৌলভীবাজার জেলা শাখা ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন বাংকের অফিসার জান্নাতুল ফেরদোস মুক্তা। অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও আর্থিকভাবে সচেতন করার মাধ্যমে নিরাপদ ভবিষ্যতের জন্য আর্থিক সাক্ষরতার গুরুত্ব ও ব্যাংকের বিভিন্ন সুবিধা নিয়ে বিশেষ আলোচনা করা হয়। তরুণ প্রজন্মকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং ব্যাংকিং সম্পর্কে তরুণদের সচেতনতা সৃষ্টির জন্য এই সেমিনারের আয়োজন করেন বলে জানান আয়োজকরা।
এ সময় ব্যাংকের মার্কেটিং এন্ড সেলস্ অফিসার মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, মো. ইমরান হোসেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





