খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৭:১৫:৫৯ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল র. এর মাজার মসজিদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মো. নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমীর আলী, উসমান হারুন পনির, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি





