সুনামগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৬:৫১:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে শহরের জামেয়া ইসলামীয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা, তেঘরিয়া মাদ্রাসা ও সরকারি শিশু পরিবারে (বালিকা) খাবার বিতরণ করা হয়। একইসাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনুর আলী, বিএনপি নেতা আকবর আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, জেলা যুবদল নেতা সোহেল আহমেদ, কামরুল ইসলাম রাজু, কালার চান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল নেতা শাহ রুহুলসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিকদলের নেতৃবৃন্দ।





